মেদিনীপুরে দরিদ্রদের খাবার বিতরন ২৫ তম দিনে পড়ল - The News Lion

মেদিনীপুরে দরিদ্রদের খাবার বিতরন ২৫ তম দিনে পড়ল

 


দি নিউজ লায়ন;      করোনার জেরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সেই সঙ্গে বন্ধ রয়েছে হোটেল খাওয়ার দোকান গুলি ।যার ফলে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীর আত্মীয় স্বজনেরা ও মেদিনীপুর শহরের দরিদ্র মানুষেরা চরম অসুবিধার মধ্যে পড়েছেন । 


তাই মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীর আত্মীয় স্বজনদের পাশাপাশি দরিদ্র মানুষদের হাতে রান্না করা খাবার বিতরণ করার উদ্যোগ গ্রহণ করে। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের খাবার বিতরণের  উদ্যোগ ২৫  দিন পূর্ণ করলো। তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর শহর কমিটির সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সাহা, সম্পাদক সুজয় হাজরা উপস্থিত থেকে দরিদ্র মানুষদের হাতে রান্না করা খাবার তুলে দেয় । 


তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সাহা বলেন একটানা ২৫ দিন মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন  রোগীর আত্মীয় স্বজনদের  খাবার তুলে দেওয়ার পাশাপাশি করোনা আক্রান্ত পরিবারদের বাড়িতে রান্না করা খাবার আমরা পৌঁছে দিয়েছি ।তেমনি দরিদ্র মানুষদের হাতে রান্না করা খাবার তুলে দিয়েছি ।আগামী দিনে এই কর্মসূচি চলবে ।তিনি বলেন দল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন। তাই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের হাতে দুটো খাবার তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.